Skip to main content

Posts

Showing posts from June, 2023

পৃথিবীর সাগরতলে কত জাহাজের ধ্বংসাবশেষ পড়ে আছে?

  পৃথিবীর সাগরতলে কত জাহাজের ধ্বংসাবশেষ পড়ে আছে? ছবির উৎস, ALAMY ছবির ক্যাপশান, হাজার হাজার বছর ধরে যত জাহাজ সাগরে ডুবে গেছে সেগুলো খুঁজে পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ২৫ জুন ২০২৩ এলিয়াস স্টাডিয়াটিস যখন সাগরের বেগুনি-নীল পানির নীচে ডুব দিলেন, তখন তিনি ভাবছিলেন ডুবুরি হিসেবে হয়তো তাকে আরেকটি গড়পড়তা দিনের মতোই নানা কিছু খুঁজে ফিরতে হবে। তার পরনে ভারী ডাইভিং স্যুট, নিঃশ্বাস নেয়ার জন্য মুখে লাগানো রাবারের নল। সাগরের তলায় এসে পৌঁছানোর পর চোখ মিট মিট করে তিনি যা দেখলেন, তাতে ভয়ে আঁতকে উঠলেন: তার চারপাশে মনে হচ্ছে ছড়িয়ে আছে বহু খন্ড-বিখন্ড মানবদেহ, পানির নীচে সেসবের ঝাপসা আকার বেশ বোঝা যাচ্ছে। এলিয়াস যখন বুদ্বুদ ছড়িয়ে পানির উপরে ভেসে উঠলেন, হন্তদন্ত হয়ে জাহাজের ক্যাপ্টেনকে জানালেন, সাগরের নীচে তিনি লাশের স্তূপ খুঁজে পেয়েছেন। এটা ১৯০০ সালের বসন্তকালের ঘটনা। এলিয়াস আসলে সেদিন ঘটনাচক্রে আনটিকিথেরা জাহাজডুবির সন্ধান পেয়েছিলেন। এই মালবাহী রোমান জাহাজটি সাগরে ডুবে গিয়েছিল দুহাজার বছরেরও বেশি আগে। তবে শীঘ্রই এটা বোঝা গেল এই জাহাজটির ধ্বংসাবশেষে এলিয়াস মৃতদেহের স্তূপ বলে ভেবেছিলেন যেগুলিকে, সেগুলি ...

ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা প্রত্যাশার চেয়ে বেশি বেড়েছে

  ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা প্রত্যাশার চেয়ে বেশি বেড়েছে ছবির উৎস, GETTY IMAGES ছবির ক্যাপশান, ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ২ ফেব্রুয়ারি ২০২৩ ডিসেম্বরে প্রতিদিন ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বেড়ে গড়ে দুই বিলিয়নে ঠেকেছে - যা বিশ্বের জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশ। প্রত্যাশার তুলনায় বেশি হওয়া এই প্রবৃদ্ধি কোম্পানিটি নিয়ে নতুন আশার সঞ্চার করতে সাহায্য করেছে। এরইমধ্যে কোম্পানিটি ব্যয় বৃদ্ধি এবং বিজ্ঞাপন বিক্রয় কমে যাওয়ার কারণে চাপের মধ্যে ছিল। প্রতিষ্ঠানটির প্রধান মার্ক জাকারবার্গ ২০২৩ সালকে "দক্ষতার বছর" হিসাবে ঘোষণা করার পর মূল কোম্পানি মেটা-এর শেয়ারের দাম বাজারের মূল বাণিজ্য ঘণ্টা শেষ হয়ে যাওয়ার পরও পরবর্তীতে ১৫ শতাংশের বেশি বেড়েছে। তিনি বলেছিলেন যে তিনি ব্যয় কমানোর দিকে নজর দিয়েছেন। "আমরা এখন একটি ভিন্ন পরিবেশে আছি," তিনি ফার্মের মুনাফার দিকে ইঙ্গিত করেন, যা ২০২২ সালে ইতিহাসে প্রথমবারের মতো কমেছে। এর আগে কয়েক বছর ধরে ফার্মটির মুনাফার প্রবৃদ্ধির হার দুই অংকের ঘরেই ছিল। "আমরা মনে করি না যে এটি এভাবে চলতে থাকবে, তবে আমি এটাও মনে করি না যে এটি আগে যেমন...

ফেসবুক-ইনস্টাগ্রামে ‘ব্লু টিক’ ভেরিফিকেশন কেনা যাবে

  ফেসবুক-ইনস্টাগ্রামে ‘ব্লু টিক’ ভেরিফিকেশন কেনা যাবে ছবির উৎস, REUTERS ছবির ক্যাপশান, অর্থের বিনিময়ে ব্লু টিক ভেরিফিকেশন চালু করছে মেটা ২০ ফেব্রুয়ারি ২০২৩ ইনস্টাগ্রাম এবং ফেসবুক ব্যবহারকারীরা এখন অর্থের বিনিময়ে ‘ব্লু টিক ভেরিফিকেশন’ নিতে পারবেন বলে জানিয়েছে এই দুটির মূল কোম্পানি মেটা। ওয়েবে মেটা’র ব্লু টিক ভেরিফিকেশনের জন্য প্রতিমাসে দিতে হবে ১১ দশমিক ৯৯ ডলার, আর আইফোন ব্যবহারকারীদের বেলায় দিতে হবে ১৪ দশমিক ৯৯ ডলার। এ সপ্তাহে প্রথম এটি চালু করা হচ্ছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে। মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেছেন, এই পদক্ষেপের ফলে সোশ্যাল মিডিয়া অ্যাপের নিরাপত্তা এবং বিশ্বাসযোগ্যতা বাড়বে। এর আগে টুইটারের মালিক ইলন মাস্কও গত বছরের নভেম্বরে অর্থের বিনিময়ে ব্লু ব্যাজ পাওয়ার ব্যবস্থা চালু করেন। মেটার এই সাবস্ক্রিপশন সেবা এখনো পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য উন্মুক্ত করা হয়নি। তবে যে কোন ব্যক্তি অর্থ দিয়ে ভেরিফিকেশন ব্যাজ পেতে পারেন। যাদের খ্যাতি বা পরিচিতি আছে তাদের প্রোফাইলে ব্যাজ বা ‘ব্লু টিক’ দেয়া হয় একাউন্টটি যে আসল তা বোঝানোর জন্য। মেটা তাদের ওয়েবসাইটে এক পোস্টে...